সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী ২ জুন আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তার আগেই সোমবার অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলে তিনি। কমপক্ষে সাত দিনের জন্য মেয়াদ বাড়ানো হোক, এমনই আর্জি আপ সুপ্রিমোর।
সূত্রে খবর, অরবিন্দ কেজরিওয়ালের বেশ কিছু শারীরিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তার মধ্যে রয়েছে পিইটি-সিটি স্ক্যান, এই পরীক্ষাটির মাধ্যমে মূলত শরীরে ক্যানসার নির্ধারণ করা হয়। সেই কারণেই আরও সাত দিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানো আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
অরবিন্দ কেজরিওয়ালের আবেদনে আরও বলা হয়েছে, জেলে থাকাকালীন তাঁর ৭ কেজি ওজন কমেছে। কেটোন লেভেল বেড়ে গিয়েছে (অতিরিক্ত কেটোন রক্তকে অ্যাসিডিক এবং বিষাক্ত করে তুলতে পারে)। এরজন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
গত মার্চ মাসে আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছিল। এরপর একমাসেরও বেশী সময় ধরে দিল্লির তিহাড় জেলে বন্দী ছিলেন তিনি। গত ১০ মে সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে। লোকসভা নির্বাচনে দলের হয়ে প্রচার করতে চেয়ে জামিনের আবেদন করেছিলেন আপ সুপ্রিমো, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ দিনের জামিন পান কেজরিওয়াল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

