শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত রেমাল

ঘূর্ণিঝড় রেমাল সোমবার শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে । ঘূর্ণিঝড় রেমাল সকালের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হল । প্রতি ঘন্টায় এই ঝড়ের গতিবেগ থাকবে ৭০ কিলোমিটার । আজ বিকেলের মধ্যেই এটি সাধারণ নিম্নচাপে পরিণত হবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর ।একই সঙ্গে জানা যাচ্ছে, এটি ক্রমশ উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে । বাংলাদেশের ময়মনসিংহের কাছাকাছি দিয়ে এটি পৌঁছে যাবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ।

দক্ষিণবঙ্গে সোমবার ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয় । নদিয়া এবং মুর্শিদাবাদে সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । দু-একটি জায়গায় প্রবল বৃষ্টির আশঙ্কাও রয়েছে ।

আজ অতি ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায় । দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ঝোড়ো হাওয়া বইবে নদিয়া এবং মুর্শিদাবাদে ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার, সর্বোচ্চ ৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার, সর্বোচ্চ ৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগে বাতাস প্রবাহিত হবে ।

★ সোমবার বিকেল থেকে কলকাতা সহ উপকূল সংলগ্ন এবং পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে । উত্তরবঙ্গের মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে আজ ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে । কোচবিহার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতেও ভারি বৃষ্টির সম্ভাবনা থাকছে ।

★ মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে বলে খবর । ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় । দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে । বুধবারও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ।

উত্তরবঙ্গের মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ, সোমবার, ঘন্টায় ৫৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও আজ দমকা ঝোড়ো বাতাস বইবে ।

কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ থাকবে । তার সঙ্গে হালকা ঝোড়ো বাতাস সঙ্গে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে । গত ২৪ ঘণ্টায় ১৪৬.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায় । সোমবারও দুপুর পর্যন্ত ২০ থেকে ৩০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube