রেমাল মোকাবিলায় প্রস্তুত রাজভবনও, চালু হেল্পলাইন

শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল । রবিবার রাতেই স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় । সাগরদ্বীপ ও খেপুপাড়ার ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে এটির । এই ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রতি ঘন্টায় হতে পারে সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার । ঘূর্ণিঝড়ের মকাবিলা করতে প্রস্তুত রাজভবনও ।

রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস সমস্ত নাগরিকদের সুরক্ষা এবং মঙ্গলকামনা করেন এদিন, বিশেষ করে যারা উপকূলীয় অঞ্চলে বাস করছেন । যখন আসন্ন ঘূর্ণিঝড় রেমালকে মাথায় রেখে রাজভবনের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হল । ২৪*৭ চালু থাকা একটি নম্বর দেওয়া হয় রাজভবনের পক্ষ থেকে 033-22001641

সেই সূত্রেই রাজভবনের তরফ সোশ্যাল মিডিয়ায় এই বিবৃতি প্রকাশ এর মাধ্যমে জানানো হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষ অর্থাৎ বিপর্যয় মোকাবিলা আধিকারিকদের দ্বারা জারি করা নির্দেশ অনুসরণ করা প্রয়োজন । একই সঙ্গে খবরের আপডেট রাখার কথা বলা হয়েছে ।

একই সঙ্গে জানা যাচ্ছে, রাজ্যপাল সবাইকে সতর্ক থাকতে বলেছেন । বিবৃতিতে আরও জানানো হয়েছে, রাজ্যপাল নিজেও পরিস্থিতির উপর নজর রাখছেন । ঘূর্ণিঝড়ের সঙ্গে মোকাবিলার জন্য রাজ্য ও কেন্দ্রের বিশেষজ্ঞদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube