সাধু সন্তদের নিয়ে বিতর্কের মাঝেই ভারত সেবাশ্রম সংঘের স্কুল ঘরে আগুন লেগে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় রবিবার । ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার ভূঢামনি এলাকার ভারত সেবাশ্রম সংঘে । ডালখোলা থেকে দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে । রবিবার থাকায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ভারত সেবাশ্রম কর্তৃপক্ষ । তবে কিভাবে আগুন লাগল সেই বিষয়ে কর্তৃপক্ষ এবং দমকল বাহিনী ধোয়াশায় রয়েছেন ।
উত্তর দিনাজপুরের ডালখোলায় ভারত সেবাশ্রম সংঘের স্কুলে অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল রবিবার । এদিন হঠাৎ স্কুলে আগুন দেখতে পান ভারত সেবাশ্রমের স্কুল কর্তৃপক্ষ ।তবে কীভাবে আগুন লাগল সেই বিষয়ে কিছু বলতে পারেনি স্কুল কর্তৃপক্ষ । স্কুলে পরীক্ষা চলছে তবে আজ রবিবার থাকায় পড়ুয়াদের কোন ক্ষয় ক্ষতি হয়নি । তবে স্কুলের অনেক দরকারি কাগজপত্র পুড়ে গিয়েছে বলে স্কুলের তরফ থেকে জানানো হয়েছে ।আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলে একটি ইঞ্জিন এসে প্রাথমিক ভাবে আগুন নেভানোর কাজ শুরু করে ।
লোকসভা নির্বাচনে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ আশ্রম এবং ইস্কনের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী । ইতিমধ্যে রাজ্যের সাধু সমাজ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করে আন্দোলনে নামে । এই বিষয়ে উল্লেখ্য সোমবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ভারত সেবাশ্রম সংঘ বিক্ষোভ মিছিলের কর্মসূচী রয়েছে। এই কর্মসূচীর ঠিক একদিন আগে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা ভারত সেবাশ্রম সংঘের স্কুল ঘরে আগুন লেগে পুরো পাঠভবন পুড়ে ছাই হয়ে গেল ।
প্রকাশ্য দিবালোকে কিভাবে আগুন লাগল তা নিয়ে স্থানীয় মানুষ থেকে শুরু করে ভারত সেবাশ্রম সংঘের স্বামীজিরা ধোয়াশার মধ্যে রয়েছেন । এই বিদ্যালয়ে নার্সারী থেকে নবম শ্রেনী পর্যন্ত ১৬০ জন পড়ুয়া আছে । বিদ্যালয়ে বর্তমানে রয়েছে পরীক্ষার মরশুম । আজ রবিবার ছুটি । পাঠ ভবনে কোন পড়ুয়া না থাকায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ভারত সেবাশ্রম সংঘের কর্তৃপক্ষ । ডালখোলা থেকে দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

