ভোট মিটতেই ছবির কাজে ব্যস্ত দেব, ধরা দিলেন অন্য লুকে

অভিনেতার পাশাপাশি ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের দু’বারের সাংসদ দেব। এবারের লক্ষ্য হ্যাট্রিক, সেই কারণেই দলের তরফে নাম ঘোষণার পরই পুরোদস্তুর ঘাটাল লোকসভায় প্রচারে নেমে পড়েছিলেন তিনি। টানা তিন মাস ছবির কাজ থেকে নিজেকে দূরে রেখেছিলেন। শনিবার ঘাটালে নির্বাচন শেষ হতেই এবার অভিনেতা হিসেবে সক্রিয় ভূমিকায় নেমে পড়লেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন, যেখানে একেবারে অন্য লুকে দেখা গেল তাঁকে।

সোশ্যাল মিডিয়ায় ‘টেক্কা’ ছবিতে নিজের লুক শেয়ার করলেন দেব। গাল ভর্তি দাড়ি, উসকোখুসকো চিল, তীক্ষ্ণ চাহনি। ছিমছাম পোশাকে একেবারে ডিগ্ল্যাম লুকে দেখা গেল টলিউডের সুপারস্টারকে। অভিনেতা ক্যাপশনে লিখেছেন, ‘We ar Coming in this #Pujo’। হ্যাশট্যাগ দিয়ে লেখা ‘Tekka’। অর্থাৎ চলতি বছর পুজোতেই মুক্তি পাবে দেব-সৃজিত জুটির নতুন ছবি ‘টেক্কা’।   

টলিউডের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আরও একবার অভিনয় করতে দেখা যাবে ‘সুপারস্টার’ দেবকে। ছবির নাম ‘টেক্কা’। ভোটের আগেই ছবির অনেকটা শুটিং সেরে ফেলেছেন বলেই জানা গিয়েছে। এই ছবির প্রযোজকও দেব। গত বছর ২৫ ডিসেম্বর, দেবের জন্মদিনের দিন ‘টেক্কা’র ফার্স্ট লুক শেয়ার করেন সৃজিত মুখোপাধ্যায়। দেব ছাড়াও এই ছবিতে রয়েছেন রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় সহ প্রমুখ।

উল্লেখ্য, এর আগে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘জুলফিকর’ ছবিতে অভিনয় করেছিলেন দেব। তাঁর চরিত্রের নাম ছিল মার্কাজ আলি। উইলিয়াম শেকসপিয়রের জুলিয়স সিজার এবং অ্যান্টনি ও ক্লিওপেট্রা নাটকের আলোকে তৈরি করা হয়েছিল ছবিতে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, পাওলি দাম, নুসরত জাহানের মত টলিউডের তারকাদেরও দেখা গিয়েছিল।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube