মাতৃমন্দির নাট্যগৃহের “নৃত্য বিচিত্রা” অনুষ্ঠান

নিউজটাইম ওয়েবডেস্ক : সম্প্রতি উপস্থাপিত হল মাতৃমন্দির নাট্যগৃহের “নৃত্য বিচিত্রা” অনুষ্ঠান । এদিন অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা ।

রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবন জুড়ে বহমান । সুখে-দুঃখে, হাসি-কান্নায়, বিরহে-অনুতাপে আমরা সকলেই তাঁর গানে, কবিতায় বিভোর হয়ে থাকি । নর্তেশ্বর কালচারাল সেন্টার দীর্ঘ দিন ধরে রবীন্দ্র সংস্কৃতির বৈচিত্রময় বিষয়ে চর্চা করে থাকে । এটি দীর্ঘদিনের একটি প্রতিষ্ঠান ।

এই অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত হলেন বিধায়ক শ্রী দেবাশীষ কুমার মহাশয়, বিশিষ্ট বিজ্ঞানী ও রবীন্দ্র সংগীত শিল্পী ডঃ তানিয়া দাস, শ্রীমতি হৈমন্তী চট্টোপাধ্যায়- সচিব পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত নৃত্য, নাটক ও দৃশ্যকলা অ্যাকাডেমী, শ্রী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায়- বিশিষ্ট আইনজীবি ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী, শ্রীমতি লীনা গাঙ্গুলী চেয়ারপার্সন মহিলা কমিশন, পশ্চিমবঙ্গ সরকার ও লেখক এবং শ্রী সুভাষ গুহ মহাশয় বিশিষ্ট সমাজসেবী । একই সঙ্গে পাঁচজন বিশিষ্ট নৃত্য গুরু ও নৃত্য শিল্পীদের সম্মানিত করা হয় এদিন ।

এদিন “নৃত্য বিচিত্রা” অনুষ্ঠানে প্রথমে কবিগুরু রচিত “নৃত্যের তালে তালে” গানটির সঙ্গে বর্ণময় নৃত্য পরিবেশন করেন নর্তেশ্বর কালচারাল সেন্টার-এর ২১ জন শিল্পী । এটি ভাবনা ও নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন অধ্যাপিকা ডঃ পুষ্পিতা মুখ্যোপাধ্যায় । তাঁর নিজস্ব প্রতিষ্ঠান “নর্তেশ্বর কালচারাল সেন্টার” সাংস্কৃতিক জগতের এক সার্থক নাম । এর সঙ্গে বহু আমন্ত্রিত শিল্পীরা ছিলেন এদিন সন্ধ্যায় ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube