বলিউডে ডেবিউ করছেন জিৎ, ভোট মিটলেই শুরু শুটিং!

দু দশকের বেশী সময় ধরে টলিউডে দাপটের সঙ্গে রাজত্ব করছেন অভিনেতা জিৎ। তাঁর নামের আগে জুড়েছে ‘সুপারস্টার’ তকমা। সম্প্রতি তাঁর ছবি ‘চেঙ্গিজ’ গোটা ভারতবর্ষে মুক্তি পেয়েছে। এরপরই জিতের (Jeet) অনুরাগীদের জন্য অপেক্ষা করছে আরও এক সুখবর। এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন অভিনেতা। রয়েছে আরও কিছু চমক।

সূত্রে খবর, নীরজ পাণ্ডের পরিচালনায় ‘খাকি ২’-তে দেখা যাবে জিৎকে। এটি একটি হিন্দি ওয়েব সিরিজ। দীর্ঘদিন ধরেই ‘খাকি’র সিক্যুয়েল নিয়ে কথা চলছিল। ওয়েব সিরিজের জন্য নাকি নিজের লুকও পাল্টে ফেলেছেন জিৎ। পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন তিনি। জানা গিয়েছে, পরিচালক নিজে কলকাতায় এসে বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন। লালবাজার, মধ্য কলকাতা, উত্তর কলকাতার বিভিন্ন অংশে শুটিং হওয়ার কথা।

জিৎ ছাড়াও এই ওয়েব সিরিজে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়। তবে জিতের বিপরীতে কোনও নায়িকা থাকবেন কিনা সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি। লোকসভা নির্বাচন মিটলেই শুটিং শুরু হতে পারে বলে খবর।

এই মুহূর্তে নতুন বাংলা ছবি ‘বুমেরাং’ নিয়ে ব্যস্ত জিৎ। ইতিমধ্যেই ট্রেলার দর্শকদের মধ্যে উন্মাদনা বাড়িয়েছে। এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন জিৎ-রুক্মিণী (Jeet-Rukmini Maitra)। আগামী ৭ জুন বড় পর্দায় মুক্তি পাবে ‘বুমেরাং’।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube