বাংলাদেশের সাংসদ খুনে মাস্টারমাইন্ড শাহিন!

এখনও মিলল না বাংলাদেশের সাংসদের দেহ । তবে এই মামলায় ধৃত জিহাদ হাওলাদার জানিয়েছে খুন করা হয়েছে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজমকে । তদন্ত করতে বাংলাদেশ থেকে শহর কলকাতায় এসে পৌঁছেছেন গোয়েন্দারাও ।

রবিবার ফের সাংসদের দেহের খোঁজে ভাঙড়ের বাগজোলা খালে খোঁজ চালালো সিআইডি । তল্লাশি অভিযানে রয়েছে সিআইডি আধিকারিক সহ ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমও । এদিনও ডুবুরি ও ড্রোন ক্যামেরা দিয়ে চলে তল্লাশি ।

তবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত করতে কলকাতায় আসে ঢাকার ৩ সদস্যের গোয়েন্দা দল । ঢাকা মহানগর গোয়েন্দার অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ । কলকাতায় নেমে তিনি জানান, আজম খুনে মাস্টারমাইন্ড ছিলেন সাংসদের এক ঘনিষ্ঠ, শাহিন ।

পাশাপাশি আরও তথ্য পেতে এদেশের তদন্তকারীদের সঙ্গে কথা বলেন বাংলাদেশের গোয়েন্দারা । ২৩ মে বনগাঁ থেকে গ্রেফতার করা হয় জিহাদ হাওলাদারকে । জেরায় সাংসদকে খুন করার কথা স্বীকারও করে নেয় ধৃত ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube