শক্তি বাড়িয়ে নিম্নচাপ পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল । রবিবার রাতেই স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় । সাগরদ্বীপ ও খেপুপাড়ার ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে এটির । এই ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রতি ঘন্টায় হতে পারে সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার । ঘূর্ণিঝড়ের মকাবিলা করতে প্রস্তুত রাজ্যও ।
শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে পুরসভার কর্মীদের । রাজ্যের সমস্ত পুরসভার জন্য ঘূর্ণিঝড়ের বিজ্ঞপ্তিতে জারি করেছে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর । ২৪ ঘণ্টা খোলা রয়েছে এই কন্ট্রোল রুম ।
পুরসভার কন্ট্রোল রুম নম্বর হল ০৩৩-২২৮৬১২১২/১৩১৩/১৪১৪ । প্রতিটি ড্রেনেজ পাম্পিং স্টেশন প্রস্তুত রয়েছে । গাছ কেটে দ্রুত সরিয়ে ফেলার জন্য উদ্যান পালন বিভাগ থেকে শুরু করে ও জঞ্জাল সাফাই বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে । পাশাপাশি নিকাশি দফতরের কর্মী-সহ প্রতিটি বরোতে একটি গ্যাং তৈরি রাখা হচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

