ধেয়ে আসছে রেমাল, কী পরিস্থিতি জেলায়?

ঘূর্ণিঝড় রেমাল ধীরে ধীরে এগিয়ে আসছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় । তারই প্রভাবে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হেমনগর, সাহেবখালি, যোগেশগঞ্জ, দুলদুলি এলাকায় সকাল থেকে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে । সকাল থেকেই আকাশ হয়ে রয়েছে মেঘলা; সঙ্গে চলছে বৃষ্টিও । নদীতেও বাড়ছে জলোচ্ছ্বাস ।

দিঘা ও উপকূলবর্তী এলাকাগুলি সহ সারা মেদিনীপুর জেলাতেই রাত থেকে মেঘলা আকাশ সহ ঝিমঝিম বৃষ্টি লেগেই রয়েছে । কখনও মাঝারি আবার কখনও ঝিরঝিরে বৃষ্টি চলছে রাত থেকে সকাল পর্যন্ত । বঙ্গোপসাগর উপকূল সহ সারা জেলাতেই ধরা পড়ে একই চিত্র । তবে উপকূলে হাওয়ার বেগ কিছুটা বেশি বলেই জানা যাচ্ছে ।

সৈকত শহর দীঘায় প্রশাসনের তরফে চলছে মাইকিং । প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কিছু মানুষ সকাল সকাল সমুদ্র স্নান সেরে নিচ্ছেন । অন্যান্য উপকূলবর্তী পর্যটন কেন্দ্রেও উঠে এল একই চিত্র। তবে ঘূর্ণবাতের ভ্রুকূটি থাকায় পর্যটনকেন্দ্রগুলি অনেকটাই ফাঁকা ।

অন্যদিকে হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকায় বাড়ছে দমকা হাওয়া, বাড়ছে বৃষ্টি ও উদ্বেগও । ঘূর্ণিঝড় রেমাল যতই এগিয়ে আসছে, একই সঙ্গে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, যোগেশগঞ্জ, সাহেবখালি ও হেমনগর এলাকায় প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়েছে । জল বাড়তে শুরু করেছে উপকূলবর্তী এলাকার নদীগুলিতে । সঙ্গে বাসিন্দাদের মধ্যে বাড়ছে উদ্বেগ । আমফানের ক্ষত মনে করে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন ।

বাসিন্দাদের অভিযোগ, আয়লা ও আমফান ঘূর্ণিঝড়ের পরে বারবার নদীবাঁধ মেরামতের দাবি উঠলেও সরকারের পক্ষ থেকে পাকাবাঁধ নির্মাণ করা হয়নি । তবে প্রশাসনের পক্ষ থেকে একাধিক রেসকিউ সেন্টার খোলা হয়েছে । নিচু এলাকাগুলি থেকে বাসিন্দাদের রেসকিউ সেন্টারে সরিয়ে নেওয়া হচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube