আসানসোলে মারণ গ্যাসের বলি ২ যুবক!

পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে মারণ গ্যাসের শিকার হলেন দুই যুবক । ঘটনাটি আসানসোল পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের । রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ি এলাকার কুনুস্তুড়িয়া কোলিয়ারির তিন নম্বর খনি মুখ অঞ্চলে এক নির্মীয়মান ওয়ার্কশপে শনিবার কুয়ো কাটতে গিয়ে ঘটে এই ঘটনা ।

এই ঘটনায় জানা যায়, ওই ওয়ার্ডের রামবাগান কোড়াপাড়ার বাসিন্দা দুই যুবক রতন কোড়া ও গোপি কোড়া কুয়োর ভিতর আটকে পড়েন । জানা যায়, অন্যান্য দিনের মতো এদিনও ওই নির্মীয়মান ওয়ার্কশপে পুরনো কুয়ো কাটতে গিয়ে কুয়োর অভ্যন্তরের মারণ গ্যাসের দাপটে কুয়ার ভেতর আটকে পড়েন তাঁরা । খবর পেয়ে পুলিশ প্রশাসন ও দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে লেগে পড়েন ।

ইতিমধ্যেই দেখা গিয়েছে, ওই কুয়োর মধ্যে হ্যারিকেন নামিয়ে দু’দফায় সেই হ্যারিকেনের আলো নিভে যাওয়ায় অনুমান করা হচ্ছে সেখানে মারণ মিথেন গ্যাস ব্যাপক পরিমাণে মজুত রয়েছে । এই অবস্থায় এই উদ্ধার কাজে এখনো কেউ সেই কুয়োর মধ্যে নামতে চাননি বলেই খবর ।

পরবর্তীতে ইসিএল-এর উদ্ধারকারী দল উদ্ধারকাজ শুরু করে বলেও জানা যায় । তবে উদ্ধারকাজ শেষে দু’জনের মৃতদেহ উদ্ধার করে আনে ইসিএলের উদ্ধারকারী দল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube