এক সপ্তাহের মধ্যেই প্রথম স্থান হারাল ‘কথা’। গত সপ্তাহে কার্যত সকলকে চমকে দিয়েই বেঙ্গল টপার হয়েছিল এই ধারাবাহিক। এই সপ্তাহে তার নম্বর কমল অনেকটাই। গোবরদেবী আর পাচকমশাইয়ের খুনসুটি ভরা রসায়ন কি মনে ধরল না দর্শকদের! তবে এই সপ্তাহে কে হল ফার্স্ট? প্রথম দশে জায়গা করল কোন কোন ধারাবাহিক। দেখে নিন এক নজরে।

এই সপ্তাহের মার্কশিট বলছে, টিআরপি তালিকায় (TRP List) প্রথম স্থান অধিকার করেছে ‘নিম ফুলে মধু’। প্রাপ্ত নম্বর ৬.৯। ছাদ থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে পর্ণার। এরফলে দশ বছরের স্মৃতি মুছে গিয়েছে তাঁর। সৃজন ও তাঁর পরিবার চেষ্টা করছে পর্ণার স্মৃতি ফিরিয়ে আনার। সেই প্লটেই এগোচ্ছে ধারাবাহিক। দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’ (৬.৫)। গত সপ্তাহের বেঙ্গল টপার ‘কথা’ নেমে গিয়েছে তৃতীয় স্থানে।

প্রথম- নিম ফুলের মধু (৬.৯)
দ্বিতীয়- ফুলকি (৬.৫)
তৃতীয়- কথা (৬.৩)
চতুর্থ- কোন গোপনে মন ভেসেছে/ গীতা এলএলবি (৬.২)
পঞ্চম- জগদ্ধাত্রী (৫.৯)
ষষ্ঠ- অনুরাগের ছোঁয়া (৫.৩)
সপ্তম- বঁধুয়া (৫.২)
অষ্টম- জল থই থই ভালোবাসা (৪.৮)
নবম- রোশনাই (৪.৫)
দশম- আলোর কোলে (৪.৪)।

শুরু থেকেই টিআরপি তালিকায় সেভাবে চমক দেখাতে পারেনি রোশনাই। এবারেও কোনওরকম প্রথম দশে জায়গা করতে পারল এই ধারাবাহিক। আগামী দিনে গল্পে কোনও বদল আসে কি না সেদিকে নজর থাকবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

