মধ্যরাতে আছড়ে পড়বে রেমাল, শুরু কাউন্টডাউন!

ঘূর্ণিঝড় রেমাল ঘিরে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন । এবারের এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ওমান । আরবি এই রেমাল শব্দের অর্থ ‘বালি’ । রবিবারের রাত ঘনাতেই তা ল্যান্ডফলের দিকে এগোতে থাকবে বলে জানা গিয়েছে । শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে, ২৬ মে, রবিবার রাত ১১ টা থেকে ১ টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে রিমল ।

বাংলাদেশের মোংলার দক্ষিণ-পশ্চিম দিকে রবিবার মাঝরাতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল । মোংলা থেকে দক্ষিণ-পশ্চিম দিকের ল্যান্ডফলের সময় তার গতিবেগ থাকবে সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার প্রতি ঘন্টায় ।

আপাতত তা বঙ্গোপসাগরে ফুঁসতে শুরু করেছে । ধীরে ধীরে তা এগোচ্ছে স্থলের দিকে । রেমালের ফলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে । জারি হয়েছে বৃষ্টির লাল সতর্কতা । আইএমডির পূর্বাভাস জানাচ্ছে, আর কয়েক ঘণ্টার মধ্যে বেড়ে যেতে চলেছে তার শক্তি । ফলে তা ‘সিভিয়ার সাইক্লোন’ এ রূপান্তরিত হবে ।
উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে প্রভাব সব থেকে বেশি থাকবে এই ঘূর্ণিঝড়ের । রাত ১১টা থেকে ১টার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে । রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত দুর্যোগ থাকবে বলেই জানা যাচ্ছে । সমুদ্রে জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে । মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও রয়েছে নিষেধাজ্ঞা ।

রবিবার বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি জেলায় । এছাড়াও রবিবার বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমানে । রবিবার মধ্যরাতে আছড়ে পড়ার আশঙ্কা রেমালের । তার আগে, বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কিছু কিছু অংশে । সোমবারও রয়েছে বৃষ্টির লাল সতর্কতা। রবিবার মধ্যরাতে এই ঝড় আছড়ে পড়ার পর সোমবারেও বাংলার বহু এলাকা ভিজতে পারে বলে খবর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube