রেমাল নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

রেমাল এবার তীব্র ঘূর্ণিঝড় বা ‘সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হতে চলেছে । সমুদ্রে তার নিজস্ব গতিবেগ রয়েছে প্রতি ঘন্টায় ১০৫ কিলোমিটার । তবে বাংলাদেশের মংলাতে ল্যান্ডফল হতে চলেছে ঘূর্ণিঝড় রেমালের ।

উত্তর বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ের অবস্থান রয়েছে । ঘূর্ণিঝড়টি রয়েছে সাগরদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে । অন্যদিকে দীঘা থেকে ৩৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে রয়েছে ঘূর্ণিঝড়ের অবস্থান । আবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড় ।

বাংলাদেশের মংলা থেকে সরাসরি ৩৩০ কিলোমিটার দক্ষিনে অবস্থান তীব্র ঘূর্ণিঝড়ের । বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকেই রয়েছে রেমাল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube