৭৭ তম কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে ইতিহাস গড়লেন বঙ্গ তনয়া । ‘দ্য শেমলেস’ ছবির জন্য ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন কলকাতার মেয়ে অনসূয়া সেনগুপ্ত । এই প্রথম কান চলচ্চিত্র উৎসবে-এ কোনও ভারতীয় অভিনেত্রী, এই বিভাগে পুরস্কৃত হলেন ।
এর আগে যে ঘটনা কখনও ঘটেনি, সেটাই হল এবারের কান চলচ্চিত্র উৎসবে । ইতিহাস সৃষ্টি করলেন বাংলার মেয়ে অসূয়া সেনগুপ্ত । ‘দ্য শেমলেস’ ছবির জন্য আন সার্টেন রিগার্ড বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন তিনি ।

বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যান্টিন বোজানোভের ‘দ্য শেমলেস’ ছবিতে উঠে এসেছে একজন যৌনকর্মীর কথা । যে দিল্লির একটি পতিতাপল্লীতে এক জন পুলিস অফিসারকে হত্যা করে পালিয়ে যায় । সিনেমায় যৌনকর্মী রেণুকার চরিত্রে অভিনয় করেন অনসূয়া ।

কলকাতার লেক গার্ডেন্সের মেয়ে অনসূয়া, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী । কান থেকে বেশ কিছু ছবি নিজের সোস্যাল মিডিয়া পেজে পোস্ট করেছেন অনসূয়া । মাত্র চার দিনে শুট করা এই ছবির হাত ধরেই কান-এর মঞ্চে শ্রেষ্ঠ অভিনেত্রী তিনি ।

তবে অনসূয়ার এই রূপোলী পর্দার সফরের শুরুটা অনেক বছর আগে । বাংলা ছবিতেও কাজ করেছেন তিনি । পরিচালক অঞ্জন দত্তের ‘ম্যাডলি বাঙালি’ ছবিতে তানিয়ার চরিত্রে অভিনয় করেন অনসূয়া । তবে শুধুই অভিনয় নয়, অনসূয়ার আরও একটা পরিচয় আছে । তিনি বলিউডে প্রোডাকশন ডিজ়াইনার হিসেবেও কাজ করেন ।

শ্যাম বেনেগালের মন্থন ছবির মুক্তির প্রায় ৪৮ বছর পরে, আবার কান-এর মঞ্চ ছিল ভারতীয়দের কাছে একটি গর্বের মুহূর্ত । এবারই একজন ভারতীয় অভিনেত্রী কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে কোনও একটি বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন ।
অনসূয়া সেনগুপ্ত ছাড়াও, আরও দু’জন ভারতীয় এবছরের কান চলচ্চিত্র উতসবে নজর কাড়লেন । যার মধ্যে একজন হলেন চিদানন্দ এস নায়ে । তাঁর তৈরি শর্ট ফিল্ম ‘সানফ্লাওয়ার্স ওয়ের দ্য ফার্স্ট ওয়ানস টু নো’ এবারের কান চলচ্চিত্র উৎসবের ‘লা সিনেফ’ বিভাগে সেরা শর্ট ফিল্ম নির্বাচিত হয়েছে । চিদানন্দ হলেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ছাত্র । এই বিভাগেই তৃতীয় স্থান অর্জন করেছে পরিচালক মানসী মাহেশ্বরীর শর্ট ফিল্ম বানিহুড । পরিচালক মানসী উত্তর প্রদেশের মিরাটের বাসিন্দা । কান-এর মঞ্চে ভারতীয়দের সাফল্যে উচ্ছ্বসিত চলচ্চিত্র প্রেমীরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

