‘পাগলু ডান্স’ হয়েছে কেশপুরে! দেবকে নিশানায় এনে পুনর্নির্বাচনের দাবি হিরণের

সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। ভোট গ্রহণের প্রায় শেষ পর্যায়ে এসে এবার কেশপুরে পুনর্নির্বাচনের দাবি করলেন হিরণ। তাঁর অভিযোগ, এখানে ভোট নয় ‘পাগলু ডান্স’ হয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছেও বিষয়টি তিনি জানিয়েছেন বলে খবর।

নির্বাচন কমিশনের (Election Commission) তথ্য অনুযায়ী, বিকেল ৫ টা পর্যন্ত ঘাটালে ভোট পড়েছে ৭৮ শতাংশ। এই পরিসংখ্যান নিয়ে সন্তুষ্ট নন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। দেবের সিনেমা ও গানের নাম করে অভিযোগ করেন, ‘ভোট কোথায় হল? এখানে তো পাগলুরা ডান্স করেছে।‘ তৃণমূল কর্মীদের ‘পাগলু’ বলে কটাক্ষ করেন বিজেপি প্রার্থী। তিনি জানান, ’৮৫ শতাংশ ভোট পড়লেও বোঝা যেত যে ঠিকঠাক নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বলেও জানিয়েছেন হিরণ।

ভোটের দিনে কেশপুরে বারবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে। কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, কেশপুরকে পাকিস্তানে পরিণত করা হয়েছে। আজ রাতে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা হতে পারে বলেও আশঙ্কা হিরণের।

এদিকে দেবের (TMC Candidate Dev) পাল্টা দাবি, কেশপুরে অশান্তির জন্য বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় দায়ী। তিনি বলেন, ‘তিন মাস ধরে সবাই ওনার (হিরণ) ব্যবহার দেখছেন। ইচ্ছে করে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছেন। সবাই জানে কে জিতছে। উনিও বুঝে গিয়েছেন যে ভোটে হেরে যাবেন। তাই একটা ইস্যু তৈরি করছেন। যাতে পরে বলতে পারেন সন্ত্রাসের জন্য জিততে পারেননি।‘ 

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube