শনিবার কাজি নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে জামুড়িয়ার চুরুলিয়াতে প্রভাতফেরী হয় ।প্রভাতফেরীতে উপস্থিত ছিলেন কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ দেবাশীষ বন্দোপাধ্যায় সহ বিশিষ্ট অতিথিরা । প্রভাতফেরীর পর কাজি নজরুল ইসলামের প্রতিমূর্তিতে মাল্যদান করা হয় । একই সঙ্গে কাজি নজরুল ইসলাম এবং প্রমিলা কাজীর সমাধিতেও মাল্যদান করা হয় এদিন ।
ডঃ বন্দোপাধ্যায় জানান, কাজি নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে চুরুলিয়ায় তাঁর জন্মভিটায় ৪৪ তম মেলার আয়োজন করা হয়েছে । চুরুলিয়ার মূল মঞ্চে নজরুলের কবিতা, গান পরিবেশন করা হবে । অনুষ্ঠানে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে ছয় জন শিল্পী অংশগ্রহণ করবেন । পাশাপাশি জানা যায়, জেলা শাসক সহ আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ অনুষ্ঠানে উপস্থিত হবেন রবিবার ।
ডাঃ বন্দোপাধ্যায় আরও জানান, কাজি নজরুল ইসলাম বিশ্ববরেণ্য, তিনি কোন জাতপাত মানতেন না । একাধারে তিনি মসজিদে ইমামের কাজ করেছিলেন এবং অন্যদিকে তিনি দুর্গাপুজা ও কালিপুজাও করেছিলেন । স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকাও ছিল অনস্বীকার্য ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

