সন্ত্রাসের জন্য উস্কানি দিচ্ছে বিজেপি প্রার্থী! হিরণের বিরুদ্ধে অভিযোগ দেবের

ষষ্ঠ দফার নির্বাচনে বাংলার অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র ঘাটাল। তৃণমূল ও বিজেপি প্রার্থীর তরজা অন্য মাত্রা দিয়েছে নির্বাচনী লড়াইকে। শনিবার সকাল থেকেই ঘাটালের কেশপুরে দফায় দফায় অশান্তির অভিযোগ উঠছে। একাধিকবার স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে হিরণকে। শাসক দল সহ কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তবে এই বিক্ষিপ্ত অশান্তির দায় বিজেপি প্রার্থীর ওপর চাপালেন তৃণমূলের তারকা প্রার্থী দেব।

সকাল থেকে বারবার বিক্ষোভের মুখে পড়ায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের (TMC Candidate Dev) বিরুদ্ধে সরব হয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। ‘কেশপুরকে পাকিস্তান করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ এই অভিযোগ করেন বিজেপি প্রার্থী। তাঁর এই মন্তব্যকে গুরুত্ব না দিয়ে কেশপুরের অশান্তির জন্য পাল্টা হিরণকে দায়ী করলেন ঘাটালের বিদায়ী সাংসদ। দেবের কথায়, যেমন ব্যবহার করবেন তেমনটাই ফেরত পাবেন। বিজেপি প্রভাবিত এলাকায় ভোট কেমন চলছে দেখতে যাচ্ছেন। কোথাও বিক্ষোভ হয়নি।

কেশপুরের অশান্তি নিয়ে দেবের দাবি, ‘কাল থেকেই কেশপুর-কেশপুর করছে। কেশপুরে যদি সন্ত্রাস হয়ে থাকে, ওনার (হিরণ) জন্যই হবে। উনি কথাবার্তার মাধ্যমে অশান্তি বাড়াচ্ছেন।‘ তৃণমূল প্রার্থীর অভিযোগ, ভোটের দিন বিভিন্ন জায়গায় গিয়ে উস্কানি দিচ্ছেন বিজেপি প্রার্থী। ভোটের দিনেই হিরণকে একহাত নেন দেব। তিনি বলেন, ‘তিন মাস ধরে সবাই ওনার (হিরণ) ব্যবহার দেখছেন। ইচ্ছে করে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছেন। সবাই জানে কে জিতছে। উনিও বুঝে গিয়েছেন যে ভোটে হেরে যাবেন। তাই একটা ইস্যু তৈরি করছেন। যাতে পরে বলতে পারেন সন্ত্রাসের জন্য জিততে পারেননি।‘  

কয়েকদিন আগেই দেবকে নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গরু পাচার মামলায় ফের একবার দেবের বিরুদ্ধে সরব হয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়। পাল্টা জবাব দেন তৃণমূল প্রার্থীও। নিজের পোস্টের মাধ্যমে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণকে ‘গরু চোর’ বলে কটাক্ষ করেন। শুক্রবার সাংবাদিক বৈঠকে হিরণ ও শুভেন্দুকে একযোগে আক্রমণ করেন তিনি। এমনকি ভোটের আগে বিজেপি ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে বলেও দাবি করেন দেব।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube