রক্তাক্ত মহিষাদল, রিপোর্ট তলব জাতীয় নির্বাচন কমিশনের!

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে তৃণমূল নেতা খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল এলাকা । ঘটনায় কাঠগড়ায় তোলা হল বিজেপিকে । জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট তলব করল জাতীয় নির্বাচন কমিশন ।

ভোট শুরু আগেই শুক্রবার রাতে মৃত্যু হল এক তৃণমূল নেতার । মৃতের নাম শেখ মইবুল, তাঁর বয়স হয়েছিল ৪২ বছর । স্থানীয় সূত্রে জানা যায়, তাঁর বাড়ি মহিষাদলের বেতকুন্ডুতে । এদিনের ঘটনায় অভিযোগের তির ওঠে বিজেপির দিকে ।

এদিন মহিষাদলে তৃণমূল নেতা খুনের রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন । জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন । দু’ ঘণ্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হল বলে জানা যায় । পরিস্থিতি খুঁটিয়ে দেখে আইন শৃঙ্খলার উপরে নজর রাখতেও নির্দেশ স্থানীয় প্রশাসনকে । একই সঙ্গে তার জন্য ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন । নির্বাচনী প্রক্রিয়ায় যাতে কোন ভাবে বিঘ্নিত না হয় তারও পর্যাপ্ত ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় ।মহিষাদলে তৃণমূল নেতা খুনের ঘটনায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের পক্ষ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব । কিছুক্ষণের মধ্যেই সেই রিপোর্ট এসে পৌঁছয় সিইও দফতরে ।

প্রসঙ্গত, ভোট শুরু আগেই গতকাল রাতে মৃত্যু হয় এক তৃণমূল নেতার । মৃতের নাম শেখ মইবুল বয়স ৪২ বছর । ঘটনায় অভিযোগের তির ওঠে বিজেপির দিকে । রিপোর্ট অনুযায়ী, মহিষাদলে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ৪২ বছর বয়সী শেখ মইদুল ।স্থানীয় সূত্রের দাবি মইদুল খুন হন শুক্রবার রাত ২ টোয় । এই ঘটনায় বিজেপি বিরুদ্ধে অভিযোগ আনান হয় । এই ঘটনায় ৫ জনকে আটক করা হয়; মিঠুন মান্না, তাপসী দাস মান্না, দুলাই মান্না, বিমল মান্না, সুব্রত মাইতি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube