নির্বাচনের আগে মৃত্যু তৃণমূল কর্মীর, অভিযুক্ত গেরুয়া শিবির !

ভোট শুরু আগেই শুক্রবার রাতে মৃত্যু হল এক তৃণমূল নেতার । মৃতের নাম শেখ মইবুল, তাঁর বয়স হয়েছিল ৪২ বছর । স্থানীয় সূত্রে জানা যায়, তাঁর বাড়ি মহিষাদলের বেতকুন্ডুতে । এদিনের ঘটনায় অভিযোগের তির ওঠে বিজেপির দিকে ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করে । শুক্রবার বিকেলে বিজেপির নেতা কর্মীদের সাথে কথা কাটাকাটি হয় বলে জানা যায় । এর পরেই তাঁদের মধ্যে সংঘর্ষ বাঁধে । রক্তাক্ত অবস্থায় মইবুলকে উদ্ধার করে স্থানীয় মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তমলুকের হাসপাতালে তাঁকে রেফার করা হয় । সেখানেই তাঁর মৃত্যু হয় গতরাতে । ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।

তৃণমূলের তোলা এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব । নিজেদের গোষ্ঠী কোন্দলেের ফলে মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও বিজেপি নেতৃত্ব দাবি তোলে । রাজ্যের পঞ্চম দফা পর্যন্ত অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলেও ষষ্ঠ দফা থেকে সংঘর্ষ, অগ্নি সংযোগ সহ মৃত্যুর মতো ঘটনা ঘটে চলেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube