দীঘা সমুদ্র সৈকতে রেমালের প্রভাবে চলছে জলোচ্ছ্বাস । সকাল থেকেই বড় বড় ঢেউ আছড়ে পড়ছে দীঘা উপকূলে । গার্ডওয়াল টপকে রীতিমতো ঢেউ উঠছে । আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রেমাল প্রভাব ফেলতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ।

এই প্রসঙ্গে উল্লেখ্য রাজ্যে চলছে ষষ্ঠ দফার নির্বাচন । একদিকে দীঘা প্রায় পর্যটক শূন্য থাকলেও কিছু পর্যটক ভিড় জমিয়েছেন দীঘা সমুদ্র সৈকতে শুধুমাত্র এই জলোচ্ছ্বাস্ দেখার জন্য । বেলা বাড়ার সাথে সাথেই আবহাওয়ার ভোল বদল হচ্ছে । জানা যাচ্ছে, আজ থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উপকূলবর্তী এলাকায় । আগামীকাল অর্থাৎ রবিবার প্রবল ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ উপকূলে আছড়ে পড়বে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস ।

দীঘায় তীব্র জলোচ্ছ্বাস দেখার জন্য ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ থেকে পর্যটকরা । পর্যটকদের স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে ইতিমধ্যেই । একই সঙ্গে মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিশাধ করা হয় । তবে নির্বাচনী বিধিনিষেধের জন্য পর্যটকের সংখ্যা নেহাতি কম বলেই মনে করা হচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

