তৃণমূল বিধায়কের মেয়ের নামে ‘কুৎসা’, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের FIR

ষষ্ঠ দফার লোকসভার নির্বাচনের দিনেই বিরোধী দলেনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হল এফআইআর। তাঁর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মেয়ের নাম কুৎসা করার অভিযোগ উঠেছে। এই ঘটনা সামনে আসতেই রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই স্পিকারের কাছে বিষয়টি জানানো হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পূর্বস্থলী থানায় এফআইআর দায়ের করেছেন পূর্ব বর্ধমানের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। অভিযোগ, কয়েকদিন আগে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেইসময়েই বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে (TMC MLA Tapan Chatterjee) আক্রমণ করতে গিয়ে তাঁর মেয়েকেও নিশানা করেন। পূর্ব বর্ধমানের তৃণমূল বিধায়কের দাবি, ‘বিরোধী দলনেতা বলেছেন আমার মেয়ে অসাধু উপায়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে।‘ এই মন্তব্যের জন্য তাঁর মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানান তপন চট্টোপাধ্যায়।

বিধায়কের আরও অভিযোগ, তাঁর মেয়ে একজন উচ্চশিক্ষিতা। তাঁর সামাজিক সম্মান নষ্ট হচ্ছে। এই বিষয়টি স্পিকারের কাছেও জানিয়েছেন তিনি। পাশাপাশি বিরোধী দলনেতার কঠোর শাস্তির দাবিও করেছেন।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube