কত ভোটে হারবেন রেখা পাত্র? ভবিষ্যদ্বাণী ‘জেলবন্দী’ শাহজাহানের

সন্দেশখালি ইস্যুতে বছরের শুরু থেকেই তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি। মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যেই চলছে লোকসভা নির্বাচন। শনিবার ষষ্ঠ দফার ভোটের দিনেই বসিরহাট আদালত চত্বর থেকে বেরনোর পর সাংবাদিকদের সামনে ফের মেজাজে ধরা দিলেন তৃণমূলের বহিষ্কৃত নেতা। বিজেপি প্রার্থী রেখা পাত্রের পরাজয় নিয়ে ভবিষ্যদ্বাণী করে দিলেন তিনি।

এদিন বসিরহাট আদালতের বাইরে পুলিশ ভ্যানে বসেই শেখ শাহজাহান (Sheikh Shahjahan) বলেন, ‘রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে মিথ্যে অপরাধে আমাদের গ্রেফতার করেছে। প্রমাণ হবেই। আর যে আশায় আমাকে আটকেছে, ৩ লক্ষেরও বেশী ভোটে হারবে রেখা পাত্র।‘ সন্দেশখালি ইস্যুতে গর্জে উঠেছিলেন স্থানীয় মহিলারাই। সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন রেখা পাত্র। তাঁকে এবারে বসিরহাটে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে, তৃণমূল ভরসা রেখেছে বসিরহাটের প্রাক্তন সাংসদ তথা হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলামের উপর।

গত জানুয়ারি মাসে রেশন দুর্নীতি মামলায় (Ration Distribution Scam) সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডি। খোঁজ পাওয়া যায়নি তাঁর। তল্লাশি চালাতে গিয়ে স্থানীয়দের হাতে আক্রান্ত হয় তদন্তকারী আধিকারিকরা। প্রায় দু’মাস ‘নিখোঁজ’ থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হন শাহজাহান। তৃণমূল থেকেও বহিষ্কার করা হয়। তবে বারবারই শাহজাহান দাবি করেছেন, ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে তাঁকে।

উল্লেখ্য, ২০১৯ সালে বসিরহাট লোকসভা কেন্দ্রে অভিনেত্রী নুসরত জাহানকে (Nusrat Jahan) প্রার্থী করে শাসক দল তৃণমূল। বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। সন্দেশখালির ঘটনায় যখন হিংসা-অশান্তি বাড়ছিল সেইসময় একবারও সাংসদকে এলাকায় দেখা যায়নি বলে অভিযোগ করেন গ্রামবাসীরাই। তারকা সাংসদের বিরুদ্ধে ক্ষোভ জমতে শুরু করে। অবশেষে ২০২৪-এর নির্বাচনে প্রার্থী বদল করে তৃণমূল। আগামী ১ জুন বসিরহাট কেন্দ্রে ভোট গ্রহণ। বাংলার এই কেন্দ্রে বিশেষ নজর রয়েছে রাজনৈতিক মহলের।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube