লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় প্রকাশ্যে আসে বিক্ষিপ্ত উত্তেজনার ঘটনা । বাদ পড়ল না ঘাটাল লোকসভা কেন্দ্রও । সকাল থেকেই বাইকে করে বুথগুলি ঘুরে দেখলেন তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী (দেব) । তবে এদিন বিক্ষোভের মুখে পড়তে হল দেবকেও ।
ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবকে ঘিরে চলল বিক্ষোভ । হাতের কাছে প্রার্থীকে পেয়েই ক্ষুব্ধ জনতার প্রশ্ন, ‘গত ১০ বছর কোথায় ছিলেন তিনি? এখন ভোটের জন্য এসেছেন!’ ঘাটাল বিধানসভার অন্তর্গত ফতেপুর ৭০ নম্বর বুথে সকালেই পৌঁছন দেব । তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান কয়েকজন স্থানীয় বাসিন্দা । তাঁদের দাবি এতদিন প্রার্থীকে নাকি এলাকায় দেখাই যায়নি । তাই ভোটের দিন তাঁকে পেয়ে তাঁরা জানতে চান এতদিন না এসে ভোটের সময় কেন এসেছেন দেব?
তবে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই বুথে থাকা কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করেন। এদিনের ঘটনায় যদিও তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপি কর্মীরাই দেবকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

