ইভিএম বাঁকা ও উঁচু ভাবে রাখার অভিযোগ! বুথে ঢুকে ধমক তৃণমূল প্রার্থীর!

রাজ্যে চলছে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ পর্ব । দিকে দিকে চলছে বিক্ষিপ্ত অশান্তি । বাঁকুড়া জেলায় এক ভোটকেন্দ্রে ইভিএম বাঁকা ও উঁচু ভাবে রাখায় বুথে ঢুকে ব্যপক ধমক দিলেন বাঁকুড়া লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী ।

ইভিএম বাঁকা ও উঁচু ভাবে রাখায় বুথে ঢুকে ভোট কর্মীদের ব্যপক ধমক চমক দিলেন বাঁকুড়া লোকসভার তৃনমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী । এদিন বাঁকুড়ার বন দফতরে ৭২ ও ৭৩ নম্বর বুথে যান অরূপ চক্রবর্তী । তাঁর দাবি, ওই দু’টি বুথের মধ্যে একটিতে ইভিএম-এর উপরের অংশ উঁচু করে এমনভাবে রাখা হয়েছে যাতে ব্যলটের এক নম্বরে থাকা অরূপ চক্রবর্তীর নাম দেখা না যায় ।

অপর একটি বুথে ইভিএম এমন বাঁকা ভাবে রাখা হয়েছে যে এক নম্বর বোতাম ভালোভাবে দেখা যাচ্ছে না । ইভিএম-এর এমন অবস্থান দেখে রীতিমত ক্ষেপে ওঠেন অরূপ চক্রবর্তী । এরপরই ওই দু’টি বুথের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারদের ব্যপক ধমক দেন তৃণমূল প্রার্থী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube