আসছে জিৎ, রুক্মিণী মৈত্রের নতুন ছবি ‘বুমেরাং’। ৭ জুন বড় পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি। এই সায়েন্স ফিকশন ঘরানার ছবিটি পরিচালনা করেছেন সৌভিক কুণ্ডু। শুক্রবার ছিল ছবির ট্রেলার লঞ্চ। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিৎ, রুক্মিণী মৈত্র, সৌরভ দাস, খরাজ মুখোপাধ্যায় থেকে শুরু করে ছবির সব কলাকুশলীরা।

টলিউড সুপারস্টার জিৎ-কে নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা বরাবরই তুঙ্গে থাকে। তাঁর অভিনীত ছবি ‘চেঙ্গিজ’ বক্স-অফিসে বাজিমাত করেছে। এর পরই তিনি জানিয়েছিলেন এখানেই শেষ নয় আরও বড় চমক নিয়ে আসবে ‘বুমেরাং’। এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বাঁধতে দেখা যাবে জিৎ ও রুক্মিণী মৈত্রকে।

ট্রেলারে দেখা যাচ্ছে জিৎ একজন বিজ্ঞানী যিনি বিভিন্ন কৃত্রিম যন্ত্রপাতি আবিষ্কার করেছেন। অন্যদিকে রুক্মিণীকে দেখা গিয়েছে রোবট অবতারে।

এছাড়াও ছবিতে রয়েছেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, সৌরভ দাস, দেবচন্দ্রিমা সিংহরায়ের মত পরিচিত শিল্পীরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

