আতঙ্ক ‘রেমাল’, আগামী দুদিন বাতিল একাধিক ট্রেন

সপ্তাহান্তেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’। দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রভাব পড়বে বলে জানা গিয়েছে। সেই কারণে রবিবার ও সোমবার বাতিল করা হল একাধিক ট্রেন। এরফলে কিছুটা সমস্যার মুখে পড়তে হতে পারে যাত্রীদের। কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে, দেখে নিন এক নজরে।

দক্ষিণ পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, রবিবার বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। যেমন- ২৬ মে (রবিবার) হাওড়া-দিঘা কাণ্ডারি এক্সপ্রেস, পাশকুড়া-দিঘা মেমু, পাশকুড়া-দিঘা ইএমইউ বাতিল করা হয়েছে। আগামী ২৭ মে (সোমবার) বাতিল করা হয়েছে দিঘা-পাশকুড়া ইএমইউ, দিঘা-পাশকুড়া মেমু বাতিল করা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবারই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘রেমাল’। আজ বিকেল থেকেই দক্ষিণবঙ্গ সহ উপকূলীয় এলাকায় তার প্রভাব দেখা যাবে। রবিবার মাঝরাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়া উপকূলের মাঝামাঝি জায়গায় আছড়ে পড়তে পারে খবর। এর ফলে উপকূলে ১১০ কিমি গতিবেগে ঝড় বইতে পারে।

একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সহ বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাংলায় কতটা প্রভাব ফেলবে, ক্ষয়ক্ষতির পরিমাণ কত হবে তা নিয়ে এখনও স্পষ্ট জানা যায়নি।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা পাওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। শিয়ালদহ, হাওড়া ডিভিশনের আধিকারিকরা ইতিমধ্যেই উচ্চপর্যায়ের বৈঠক করেছেন বলেও খবর। এছাড়া জল জমে যাতে কোনও সমস্যা না হয় সেদিকেও নজর রাখা হবে। প্রস্তুত রাখা হয়েছে মেডিক্যাল টিম।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube