রাত পোহালেই ষষ্ঠ দফার নির্বাচন। বাংলার ৮ কেন্দ্রে ভোটগ্রহণ হবে। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মত বাংলার সব দফার ভোটই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে হচ্ছে। তবে ষষ্ঠ দফায় রেকর্ড সংখ্যক বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে খবর। সবথেকে বেশী কোম্পানি থাকবে পূর্ব মেদিনীপুরে। আগামী কাল নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে কি ভেবেছে কমিশন?
শনিবার, ২৫ মে ষষ্ঠ দফার ভোটে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল, বিষ্ণুপুর- বাংলার এই ৮ কেন্দ্রে নির্বাচন হবে। সব আসনের মধ্যে বিশেষ নজর রয়েছে পূর্ব মেদিনীপুরে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বা অধিকারী পরিবারের গড় বলেই পরিচিত এই জেলা। পূর্ব মেদিনীপুরের দুটি লোকসভা আসন- কাঁথি ও তমলুক। অন্যদিকে ঘাটাল, মেদিনীপুর রয়েছে পশ্চিম মেদিনীপুরে। বাঁকুড়া ও বিষ্ণুপুর দুটি বাঁকুড়া জেলার অন্তর্গত। এছাড়াও আছে ঝাড়গ্রাম ও পুরুলিয়া। আট কেন্দ্রের ভোটের জন্য ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে খবর। একইসঙ্গে থাকবে ২৯ হাজার ৪৬৮ রাজ্য পুলিশ।
পূর্ব মেদিনীপুরে মোতায়েন করা হবে ২৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই জেলার দুই কেন্দ্রে মোট রাজ্য পুলিশ থাকবে ৭১৪ জন। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, মেদিনীপুরে থাকবে ২১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যেখানে রাজ্য পুলিশের সংখ্যা থাকবে ৬ হাজার ৯০১ জন। বাঁকুড়া, বিষ্ণুপুর এই দুই লোকসভা কেন্দ্রে ১৭৮ কোম্পানি বাহিনী থাকবে বলে জানা গিয়েছে। মাওবাদী অধ্যুষিত ঝাড়গ্রাম কেন্দ্রের নির্বাচনে ১৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে খবর। অন্যদিকে পুরুলিয়ায় কেন্দ্রীয় বাহিনী থাকবে ১৩৭ কোম্পানি। এই দুই কেন্দ্রে রাজ্য পুলিশের সংখ্যা যথাক্রমে ২ হাজার ৪৩৬ এবং ৫ হাজার ৪৬৪ জন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

