অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘গো-ব্যাক’ স্লোগান!

শনিবার রাজ্যে চলছে ষষ্ঠ দফার ভোট গ্রহণ । এদিন তমলুকে চলছে হাইভোল্টেজ লড়াই । একদিকে রয়েছেন বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অন্যদিকে বাম প্রার্থী রয়েছে সায়ন বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ।

এদিন সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । হলদিয়ার বুথে পৌঁছলে তাঁকে উদ্দেশ্য করে দেওয়া হয় ‘গো-ব্যাক’ স্লোগান । স্লোগান দেন তৃণমূলের কর্মী সমর্থকরা । পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় কিছুটা অসন্তোষ প্রকাশ করতেও দেখা গেল বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ।

তবে এখানেই শেষ নয় । হলদিয়ার পর ভবানীপুরেও সামনে আসে একই ছবি । বেলা বাড়তে ফের ঘেরাও হন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তমলুকের ভবানীপুরে শুরু হয় ব্যাপক উত্তেজনা । ভবানীপুর শান্তি স্ত্রী বিবেকানন্দ কন্যা বিদ্যামন্দির হলদিয়া বিধানসভার অন্তর্গত এলাকায় অভিযোগ গঙ্গোপাধ্যায় ঢুকলে ছাপ্পা ভোটারের অভিযোগ তোলেন বিজেপি কর্মী সমর্থকরা । পালিয়ে যেতে দেখা যায় কয়েকজনকে । অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সামনে তাকে ঘিরে ধরে তৃণমূল কর্মী সমর্থকদের গো ব্যাক চোর স্লোগান । ছাপ্পা ভোটের অভিযোগ তোলেন অভিজিৎ । পাল্টা অভিজিৎকে নিশানা করেন তৃণমূলের সমর্থকরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube