প্রথম সন্তান কন্যা হওয়ায় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে তাকে নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে এলেন বাবা । সমাজের এক অন্যতম নজির গড়লেন কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান ।
জানা যায়, গত ১৮ই মে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে জন্মগ্রহণ করে রোকসা পারভিনের কন্যা । আর এই খবর শোনার পর খুশিতে আত্মহারা হন কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান ।
মুর্শিদাবাদের সাগরদিঘী থানা এলাকার বাসিন্দা তথা ওই কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান জানান, তাঁর স্বপ্ন ছিল তাঁর একটি কন্যা সন্তান হবে এবং তিনি তাকে খুব যত্ন সহকারে বড় করবেন । সদ্য বাবা আরও বলেন, কন্যা সন্তান এই সমাজের বোঝা নয় । কন্যা সন্তান হল ঘরের লক্ষী তাই তিনি তার ঘরের লক্ষী নিয়ে গাড়ি সাজিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন ।
অপরদিকে কন্যা সন্তানের মা রুকসা পারভিন জানান, তাঁর স্বামীর এই উদ্যোগে তিনি খুব খুশি হয়েছেন । তিনি আরও বলেন সমাজের প্রত্যেক নারীর স্বামী এমন হওয়া দরকার যিনি কন্যা সন্তানকে বোঝা ভাববেন না । তাঁর মতে একজন কন্যা সন্তান চাইলে অনেক কিছুই করতে পারেন । এমনটাই বার্তা দিয়েছেন কন্যা সন্তানের মা রুকসা পারভিন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

