পাঁচ দফার ভোটপর্ব শেষ। শনিবার ষষ্ঠ দফায় ভোট রয়েছে। আগামী সপ্তাহে সপ্তম অর্থাৎ শেষ দফার ভোট হবে। তার আগে নির্বাচনী প্রচারে জনসভা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বিজেপিকে একের পর এক ইস্যুতে আক্রমণ করেন তিনি। বিজেপি ক্ষমতায় এলে দেশ বিক্রি করে দেবে বলে বিস্ফোরক অভিযোগ করেন।
শুক্রবার দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সুর চড়িয়ে বিজেপিকে আক্রমণ করেন তিনি। কটাক্ষ করে বলেন, ‘কুকুর কামড়ালে হয় জলাতঙ্ক। কিন্তু বিজেপি হারাতঙ্ক রোগে ভুগছে।‘ তাঁর সংযোজন, তৃতীয়বার যদি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন তাহলে আর কোনও নির্বাচন হবে না। এবারে ক্ষমতায় এলে মোদী সরকার দেশ বিক্রি করে দেবে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তাই তাঁর কথায়, যত তাড়াতাড়ি সম্ভব বিজেপি সরকারকে সরানো যায় ততই মঙ্গল।
নাম না করে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘যিনি অবসর নিয়ে তমলুকে দাঁড়িয়েছেন, তিনি বলছেন আমি বিজেপি। বিজেপি বলেই চাকরি খেয়েছেন।‘
চাকরি বাতিল ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ’২৫ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নেওয়ার কথা বলছে আর হাসছে-নাচছে। মোদী, অমিত শাহ কয়েক দিন ধরেই বলছেন, মুসলিমরা নাকি তফসিলিদের চাকরি কেড়ে নেবে। এটা কখনও হবে না।‘ ওবিসি কার্ড বাতিল নিয়েও মুখ্যমন্ত্রী সরব হন। কার্ড বাতিল করার রায় নিয়ে বড় পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

