নিজের স্ত্রীকে তো ছাড়লেনই.., ভোটের আগে সৌমিত্রকে ‘লম্পট’ বলে পড়ল পোস্টার

রাত পোহালেই ভোটগ্রহণ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। তার আগেই এই কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের নামে পোস্টার পড়ল। যেখানে লেখা, ‘এই লম্পটটিকে কি ভোট দেবেন আপনারা?’ এছাড়াও তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। ভোটের মাত্র ২৪ ঘণ্টা আগে এই পোস্টার ঘিরে শোরগোল শুরু হয়েছে।

শুক্রবার সকালে বাঁকুড়ার কোতুলপুরের বিভিন্ন এলাকায় সৌমিত্র খাঁয়ের (Saumitra Khan) নামে পোস্টার দেখা যায়। উপরে লেখা, সৌমিত্র খাঁ-এর চার্জশিট। লেখা রয়েছে তিনটি অভিযোগ । ‘রাজনৈতিক স্বার্থের জন্য আপনি সরেশ্বর মন্দিরকেও ছাড়লেন না?’, ‘নিজের স্ত্রীকে তো ছাড়লেনই! উপরন্তু, অন্যের স্ত্রীকে ভোগ করার জন্য একটি নিরীহ মানুষকেও খুন করলেন?’, ‘আপনার চেয়ে বড় বালি মাফিয়া কি কেউ আছে গোটা পশ্চিম বাংলায়?’ এরপরই পোস্টারের নীচে লেখা হয়েছে, ‘এই লম্পটটিকে কি ভোট দেবেন আপনারা?’

এনিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে বলা হয়, ‘সৌমিত্র খাঁ বিষ্ণুপুরের আইকন। সমাজের কয়েকজন বিকৃত মানুষ এই ধরনের কাজ করছেন।‘ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ উঠেছে বলেও দাবি করা হয়।

উল্লেখ্য, আগামীকাল অর্থাৎ ২৫ মে ষষ্ঠ দফায় ভোট রয়েছে বিষ্ণুপুরে। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ। অন্যদিকে তৃণমূল প্রার্থী করেছে সুজাতা মণ্ডলকে। দুই প্রতিদ্বন্দ্বী সম্পর্কে প্রাক্তন স্বামী-স্ত্রী। নির্বাচনী ময়দানে প্রথমবার মুখোমুখি তাঁরা। এই কেন্দ্রের ফলাফল কী হয় সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube