মেট্রোর নিত্যযাত্রীদের জন্য সুখবর। এবার থেকে রাত বেড়ে গেলে আর বাড়ি ফেরার জন্য চিন্তা করতে হবে না। পরিষেবা পাওয়া যাবে রাত ১১ টাতেও। আজ থেকেই পরীক্ষামূলকভাবে বিশেষ মেট্রো পরিষেবা শুরু হবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে অনেক যাত্রী উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।

শুক্রবার কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২৪ মে থেকেই মেট্রো ব্লু লাইনে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে বিশেষ মেট্রো পরিষেবা। সোমবার থেকে শুক্রবার রাত ১১ টায় দমদম এবং কবি সুভাষ থেকে একটি করে মেট্রো চালানো হবে। সপ্তাহান্তে এই পরিষেবা পাওয়া যাবে না বলেই খবর। যাত্রাপথের সব স্টেশনেই মেট্রো থাকবে।

যাতায়াতের জন্য যাত্রীরা স্মার্ট কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া টোকেনের জন্য প্রতিটি মেট্রো স্টেশনে একটি করে টিকিট কাউন্টার খোলা থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আগামী কিছু সময়ের মধ্যেই বিশেষ পরিষেবা যাত্রীদের জন্য চালু করে দেওয়া হবে।

দমদম (Dum Dum Metro Station) থেকে রাত ৯ টা ৪০ মিনিটে এবং কবি সুভাষ থেকে রাত ৯ টা ৪০ মিনিটে শেষ মেট্রো চলত। শেষ মেট্রোটি ১০ টা ২৯ মিনিটে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাত। এবার রাত ১১ টায় পাওয়া যাবে বিশেষ পরিষেবা। তবে ৯ টা ৪০ মিনিট থেকে ১১ টার মধ্যে কোনও মেট্রো চলবে না বলেই জানা গিয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

