বৃহস্পতিবার সাতসকালে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে মেট্রো বিভ্রাটের খবর সামনে এল । একাধিক স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে রেক । বিভ্রাটের জেরে চরম সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের । এদিন প্রায় ১০-১৫ মিনিট কার্যত স্তব্ধ থাকার পর চালু হয় পরিষেবা । তবে তা সত্ত্বেও অধিকাংশ মেট্রোই সময়মতো চলছে না বলেই খবর । অধিকাংশ স্টেশনে ৫-১০ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় গাড়িগুলিকে ।
সূত্রের খবর, সাতসকালে ময়দান স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের জেরে অটোমেটেড সিগন্যাল ব্যবস্থায় সমস্যা তৈরি হয় এদিন । ফলে প্রথমে কিছুক্ষণ আপ এবং ডাউন দুই লাইনেই পরিষেবা থমকে যায় । পরে ম্যানুয়াল সিগন্যাল ব্যবস্থার মাধ্যমে পরিষেবা চালু করা হয় । তবে এদিন অভিযোগ ওঠে, অটোমেটেড সিগন্যাল ব্যবস্থা কাজ না করায় সময়মতো পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না । ফলত, অধিকাংশ স্টেশনেই গাড়িগুলিকে ৫-১০ মিনিট করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ।
বৃহস্পতিবার কাজের দিন সাতসকালে মেট্রো বিভ্রাট হওয়ায় স্বাভাবিকভাবেই নিত্যযাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হল । অনেকেই অফিস বা অন্যান্য গন্তব্যস্থলে সময় মতো পৌঁছতে পারেননি । মেট্রো দেরিতে চলায় সময়মতো গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে যাত্রীদের ।
একই সঙ্গে জানা যায়, অধিকাংশ স্টেশনেই ভিড় জমছে নিত্যযাত্রীদের । অনেকে আবার মাঝপথে মেট্রো ছেড়ে গাড়ি বা বাসের মাধ্যমে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন । ফলে বাসেও আচমকা ভিড় দেখা যায় এদিন । মেট্রো কর্তৃপক্ষ জানায়, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার সবরকম চেষ্টা চালানো হয় তাঁদের পক্ষ থেকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

