‘বিজেপির টিম বি..’, ভাঙড় থেকে নাম না করে নওশাদকে আক্রমণ অভিষেকের

নাম না করে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে বেলাগাম আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির টিম বি হয়ে কাজ করছেন, এমন দাবিও করলেন। বৃহস্পতিবার যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের হয়ে প্রচারে গিয়ে বিজেপিকেও আক্রমণ শানাতে ভুললেন না তৃণমূল নেতা।

এদিনের জনসভায় বক্তৃতা রাখতে গিয়ে আরও একবার কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে গর্জে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিযোগ করেন, ২০২১-এ হারের পর গত তিন বছরে বাংলায় আবাস যোজনা ও একশো দিনের প্রকল্পের জন্য টাকা পাঠায়নি কেন্দ্র। এনিয়ে বিজেপি নেতৃত্বদের মুখোমুখি বসতেও রাজি বলে জানালেন তৃণমূলের ‘নম্বর ২’। এই প্রসঙ্গেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির (Nawshad Siddiqui) নাম না করেই প্রশ্ন তোলেন, কখনও এই কেন্দ্রের বিধায়ককে দেখেছেন একশো দিনের টাকার জন্য কেন্দ্রীয় সরকারকে একটাও চিঠি পাঠাতে কিংবা দিল্লিতে গিয়ে বৈঠক করতে?

সাধারণ মানুষের উদ্দেশ্যে অভিষেক বলেন, ২০২১ সালে অপপ্রচারের জন্য অনেকে ধর্মের উস্কানিতে পা বাড়িয়েছিলেন। কিন্তু যাঁকে নির্বাচিত করেছিলেন তিনি বিজেপির টিম বি হয়ে কাজ করছেন। তাঁর দাবি, সিএএ-এনআরসি নিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে শুভেন্দু অধিকারীর প্রশংসা করছেন।

আগামী ১ জুন সপ্তম দফায় যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। ২০১৯ সালে এই কেন্দ্র থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তী। ভোটের আগেই সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি। চলতি নির্বাচনে দলের আরেক তারকা নেত্রী সায়নী ঘোষকে টিকিট দিয়েছে তৃণমূল। আসন দখলে রাখতে মরিয়া শাসক দল।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube