আতঙ্ক বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। এর গতিবিধি নিয়মিত নজরে রাখছে আবহাওয়া দফতর। আগামীকাল অর্থাৎ শনিবার ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তার আগে শুক্রবার গভীর নিম্নচাপে পরিণত হবে। বাংলার একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে। শনিবার এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলা- উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা সহ বিভিন্ন জেলায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।

রবিবার বিকেলের দিকেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সন্ধ্যের দিকে বাংলাদেশের খুলনা-বরিশাল এলাকার মধ্যে ঘূর্ণিঝড় প্রবেশ করবে। সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার। সপ্তাহান্তে দুই ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়ায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জানানো হয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

