শনিবার থেকে হাওয়া বদল । শনিবার ও রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল । উপকূলের জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । একই সঙ্গে জানানো হয়েছে বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণ বঙ্গ জুড়ে ।
পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে । মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত । এই ঘূর্নাবর্ত উত্তর-পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল বরাবর বিস্তৃত রয়েছে বলে খবর । এই জোড়া ফলায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে ।
অন্যদিকে ভারতের মৌসম ভবন জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্নাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে । এই নিম্নচাপ উত্তর-পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে আরো ঘনীভূত হবে গভীর নিম্নচাপে । গভীর নিম্নচাপ শুক্রবারের পর উত্তর-পূর্ব দিকে এগিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে শনিবার সন্ধ্যায় । এরপর ভারতের মৌসম ভবন নিশ্চিত করে ঘূর্ণিঝড়ের কথা না জানালেও বিশ্বের বিভিন্ন মডেল বলছে রবিবার ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে ওড়িশা থেকে বাংলাদেশের মাঝে কোনো স্থলভাগে ।
দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয় । শনি ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে উপকূলে । বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার অল্প কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া বইবে ।
শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ওদক্ষিণ ২৪ পরগনা উপকূলের দুই জেলায় । ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই তিন জেলাতে । এই তিন জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বলেও জানা গিয়েছে । কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ।
রবিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় । এই তিন জেলাতে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় বা তার বেশি গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে । দক্ষিণবঙ্গের কলকাতা সহ নয় জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি এবং ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে । উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হুগলি হাওড়া নদীয়া ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে ।
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি । শুক্রবার শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, বিক্ষিপ্তভাবে বৃষ্টি । দু’এক পশলা হালকা বৃষ্টি হবে জলপাইগুড়িতেও । মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে জেলাগুলিতে ।
কলকাতায় বৃহস্পতিবার সকালে আংশিক মেঘলা আকাশ থাকবে । বেলা বাড়লে সূর্যের তাপে আরও গরম অনুভূত হবে । বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে চরমে । বৃহস্পতিবার দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শুক্রবার বৃষ্টির সম্ভাবনা আরো কমবে বএল জানা যাচ্ছে । উইকেন্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা এড়ানো যাচ্ছে না । শনিবার থেকে ফের হাওয়া বদল হবে বলে খবর । তবে রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি ।
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৪ থেকে ৯৮ শতাংশ ছিল । বৃষ্টি হয়েছে ৭২.২ মিলিমিটার ।
পাশাপাশি ভিনরাজ্যের ক্ষেত্রে চরম তাপপ্রবাহ চলবে রাজস্থান, হরিয়ানা, চন্ডিগড়, পাঞ্জাব এবং গুজরাট মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে । গোয়া, সৌরাষ্ট্র ও কচ্ছে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে । তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে পশ্চিম রাজস্থান ও গুজরাটের কিছু অংশে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

