খাদ্য দফতরের চালবোঝাই গাড়ির সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হল বাইক চালকের । বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার বৈকাড়া নহাটার মোড় এলাকায় । মৃত ব্যাক্তির নাম পরিচয় এখন জানা যায়নি । তবে দুর্ঘটনার পরই পালাতক গাড়ির চালক ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে চাঁদপাড়ার দিক থেকে বাইক চালিয়ে গাইঘাটার দিকে যাচ্ছিলেন বাইক চালক । নহাটা মোড় এলাকায় চালবোঝাই একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষের অভিজ্ঞহাতে দুমড়ে মুছড়ে যায় বাইকটি ।
স্থানীয় সূত্রে খবর, ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চলকের । দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য যশোর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে । ঘাতক গাড়িটি খাদ্য দফতরের খাদ্য সরবরাহের কাজে ব্যবহৃত হয় বলে জানা গিয়েছে । ঘাতক গাড়িটি আটক করা গেলেও পালাতক গাড়ির চালক ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

