পুরনো বাড়ি ভেঙে বিপত্তি সোনারপুরে, এলাকায় আতঙ্ক !

দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর অঞ্চলে রাজপুর মোড়ে বহুদিনের পুরনো বাড়ি ভেঙে ঘটল বিপত্তি । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন । ইতিমধ্যেই এই দুর্ঘটনায় একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে ।

রাজপুর সোনারপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডে ঘটে এই ঘটনা । এদিনের বাড়ি ভাঙার ঘটনায় জানা যায় বাড়িটির নিচে বেশ কয়েকটি দোকান রয়েছে। দোকানদাররা ভয়ে দোকানের বাইরে বেরিয়ে আসেন । অভিযোগ রাজপুর সোনারপুর পৌরসভাকে বারবার জানিয়েও কোন সুরাহা হয়নি । ইতিমধ্যে বিদ্যুৎ দফতরের লোক এসে গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় ।

ঘটনাস্থলে এসে পৌঁছেছে পৌরসভার কর্মীরা । এই এলাকায় এই ধরনের বেশ কয়েকটি পুরাতন, জরাজীর্ণ বাড়ি রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায় । সেগুলি ভেঙেও যে কোনদিন দুর্ঘটনা ঘটতে পারে বলে দাবি স্থানীয়দের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube