কবে ইন্ডাস্ট্রি ছাড়ছেন দেব? হিরণের প্রশ্নের কী জবাব দিলেন তৃণমূলের তারকা প্রার্থী?

গরু পাচার মামলায় নাম জড়িয়েছে অভিনেতা-সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের। বৃহস্পতিবার, ঘাটালে ভোটের আগে শেষ প্রচারের দিন সকালে চাঞ্চল্যকর পোস্ট করেন রাজ্যের বিরধী দলনেতা শুভেন্দু অধিকারী। এনিয়ে দেবের বিরুদ্ধে সরব হয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তাঁর প্রশ্ন, কবে ইন্ডাস্ট্রি ছাড়বেন দেব? এনিয়ে কী উত্তর দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী?

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগেই জানিয়েছিলেন ২৩ মে সকালে নিজের এক্স হ্যান্ডেলে দেবের বিরুদ্ধে তথ্য ফাঁস করবেন। সেইমতই এদিন সকালে একাধিক ছবি শেয়ার করেন তিনি। যার মাধ্যমে দাবি করা হয়, আরণ্যক ট্রেডার্স থেকে দু’দফায় ২৫ লক্ষ টাকা অর্থাৎ মোট ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, একটি ডায়রিতে ২৫.১.২০১৭ তারিখ দিয়ে হিসেব লেখা রয়েছে। যার মধ্যে দেব মোবাইল ৭২ হাজার টাকা এবং দেব ঘড়ি ৪ লক্ষ ৬০ হাজার টাকা লেখা আছে (নিউজ টাইম বাংলা এই তথ্যের সত্যতা যাচাই করেনি)

এরপরই দেবকে আক্রমণ করে হিরণ (Hiran Chatterjee) বলেন, ‘ দু-আড়াই বছর ধরে বলে আসছিলাম। এই মানুষটির মুখ এবং মুখোশ সম্পূর্ণ আলাদা। যা বলেন তাঁর ঠিক উল্টোটা করেন। তিনি আমাকে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন যদি আমি প্রমাণ করতে পারি যে উনি টাকা নিয়েছেন তাহলে উনি সিনেমা ছেড়ে দেবেন আর যদি না পারি আমাকে রাজনীতি ছাড়তে হবে। আজকে উনি ঠিক করুন কী করবেন।’

বিজেপি প্রার্থীর প্রশ্নের জবাবে দেব বলেন, ‘একটা ডায়রিতে যেকোনও দেব হতে পারে। আমি এনামূল হককে চিনিই না। পাল্টা বিজেপি প্রার্থীকেই ‘সবচেয়ে বড় গরু চোর’ বলে কটাক্ষ করেন শাসক দলের তারকা প্রার্থী। পাশাপাশি দেবের দাবি, তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। এরজন্যই ৫০ লক্ষ টাকার জন্য ৫০ হাজার ভোট বাড়বে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube