দেবের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (নিউজ টাইম বাংলা এই তথ্যের সত্যতা যাচাই করেনি)। তাঁর পাল্টা পোস্ট দিয়ে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে নিশানায় এনেছেন অভিনেতা-সাংসদ। তাঁর কথায়, ইন্ডাস্ট্রির ৯০% অভিনেতা চোর কিন্তু তিনি যেহেতু তৃণমূলের সাংসদ তাই তাঁকে বারবার তদন্তের জন্য ডাকা হয়। একইসঙ্গে এই তথ্য দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন দেব।
এদিন এক্স হ্যান্ডেলে কার্যত পোস্ট-যুদ্ধে নেমে পড়েছেন দেব-শুভেন্দু। প্রথমে বিরোধী দলনেতা একটি পোস্ট করেন, তার জবাবে পাল্টা পোস্ট তৃণমূলের তারকা প্রার্থীর। এনিয়ে এদিনের এক সাক্ষাৎকারে দেব বলেন, ‘আমি খুব আশ্চর্য হলাম ইডি-সিবিআইয়ের কাছে যে তথ্য ছিল সেগুলি শুভেন্দু অধিকারীর কাছে কীভাবে গেল? এটা পরিষ্কার যে তাঁর কাছে সোর্স আছে।’ অভিনেতার সাংসদের দাবি, ‘টাকা নেওয়ার যে তথ্য শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে তা অনেক আগেই ফেরত দেওয়া হয়েছে।‘
ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে নিশানায় এনে দেব বলেন, ‘তিনি ৩ বছর ধরে আমাকে গরু চোর বলে যাচ্ছেন। পিন্টু মণ্ডলের নাকি আমার সাথে যোগাযোগ আছে। উনি কোনওদিন বলেননি ওনার সঙ্গে পিন্টু মণ্ডলের যোগাযোগ ছিল, উনিও কাজ করেছেন, উনিও টাকা নিয়েছেন। আমার চেয়ে আগে হিরণ পিন্টু মণ্ডলকে চেনেন। ওনার সাথে কাজ করেছেন, তার মানে উনিও তো গরু চোর।‘
দেব আরও জানান, ‘আজ অবধি কাউকে সরাসরি আক্রমণ করিনি। কিন্তু শুভেন্দু দা সুযোগ করে দিলেন আমাকে। যেহেতু উনি তথ্য রেখেছেন তাই আমার সুযোগ হল কেসটা নিয়ে বলার।‘ এরপরই তারকা প্রার্থীর দাবি, ‘আমি যদি গরু চোর হই তাহলে ইন্ডাস্ট্রির ৯০% মানুষ গরু চোর। টলিউড ও বলিউডের বড় বড় অভিনেতারা কাজ করেছেন। কিন্তু কাউকে ডাকা হয়নি তদন্তের জন্য। শুধুমাত্র আমাকে ডাকা হয়েছে আমি তৃণমূলের সাংসদ বলে।‘ পোস্ট যুদ্ধের মধ্যেই শুভেন্দু অধিকারীকে মেসেজ করেছেন বলেও জানান ঘাটালের দু’বারের তারকা সাংসদ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

