ভোটের আগে খুন, বিক্ষোভ, আগুন! অগ্নিগর্ভ পরিস্থিতি নন্দীগ্রামে

ভোটের আগেই রক্তাক্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম । সোনাচূড়ায় এক মহিলা বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করার খবর প্রকাশ্যে আসে । এরপর থেকেই বৃহস্পতিবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম । হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

ভোটের ২ দিন আগেই উত্তপ্ত নন্দীগ্রাম । বুধবার মধ্যরাতে সোনাচূড়ায় বিজেপির ওপর ‘হামলা’ করা হয় বলে অভিযোগ ওঠে । অভিযোগ আনা হয়, ধারালো অস্ত্র নিয়ে বেশ কিছু তৃণমূল আশ্রয় দুষ্কৃতী বিজেপি কর্মীদের ওপরে ঝাঁপিয়ে পড়ে । তাঁদের বাড়ি ঘর তোর ভাংচুর এবং মারধর করা হয় ।

এদিনের ঘটনায় জানা যায়, সোনাচূড়ায় এক মহিলা বিজেপি কর্মী, রথিবালা আড়িকে কুপিয়ে খুন করা হয় । ঘটনায় গুরুতর আহত হন মহিলার ছেলে সহ আরও বেশ কয়েকজন । আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে পাঠানো হয় কলকাতায় ।

পাশাপাশি জানা যায়, বিজেপির দাবি বুধবার নন্দীগ্রামে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পরেই হামলা চলে । সেই সভা থেকে উস্কানিমূলক বক্তব্যের জেরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা গতকাল, বুধবার রাত্রিতে সোনাচূড়ার মনসা বাজারে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ চালায় বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে ।

এই ঘটনার প্রতিবাদে নন্দীগ্রাম এক এবং দুই নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা সকাল থেকে পথ অবরোধে নেমেছেন । পাশাপাশি এই ঘটনার জেরে নন্দীগ্রাম জুড়ে চলছে তুমুল উত্তেজনা । প্রতিবাদে  সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভে নামে গেরুয়া শিবিরের সমর্থকরা । টায়ার জ্বালিয়ে, পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube