কমছে পরিযায়ী পাখির সংখ্যা, প্রমাদ গুনছেন পাখি প্রেমী ও বিশষজ্ঞরা

কুলিকে কমছে পরিযায়ী পাখির সংখ্যা । পর্যাপ্ত বৃষ্টি না হলে এবছরও কমতে পারে পাখির সংখ্যা, এমনই আশঙ্কা করছেন পাখি প্রেমী ও পাখি বিশষজ্ঞরা । পাখিদের খাদ্য সংকট যাতে না হয় তার জন্য সব ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ।

রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে এখন ভিনদেশী পাখিদের আনাগোনা শুরু হয়েছে । তবে যে পাখিদের সংসার সেজে ওঠে এই কুলিক পক্ষীনিবাসের উপর নির্ভর করে সেই পাখিদেরও অপেক্ষা করতে হয় বৃষ্টির জন্য । বৃষ্টির আগমন ঘটতেই পরিযায়ী পাখিরা আসতে শুরু করে কুলিকে ।

মূলত জুন-জুলাই মাস থেকে কুলিক পক্ষীনিবাসে পরিযায়ী পাখিদের আসার সময় শুরু হয় । তবে ইতিমধ্যে বেশ কিছু স্থানীয় পরিযায়ী পাখি যেমন নাইট হেরন, লিটিল করমর‍্যান্ট, ইগরেটস-এর মত পরিযায়ী পাখিদের দেখা মিললেও ওপেন বিল স্টর্ক পরিযায়ী পাখিদের দেখা নেই । এই ওপেন বিল স্টর্ক পাখিতে ভরে ওঠে কুলিক পক্ষিনিবাস । কিন্তু গত দুই বছরে ওপেন বিল স্টর্কের সংখ্যা রেকর্ড হারে কমেছে । পরিসংখ্যান বলছে ২০২১ সালে পাখির সংখ্যা ছিলো ৭১ হাজার ৩০২ টি,২০২২ সালে ৬৪ হাজার ৫৫ টি এবং ২০২৩ সালে কমে ৩৭ হাজার ৪৪ টি ।

কিন্তু এই পরিযায়ী পাখিদের সংখ্যা কমার কারণ কি? পাখি বিশেষজ্ঞরা মনে করছেন, ওপেন বিল স্টর্ক পরিযায়ীর সংখ্যা কমার পেছনে অন্যতম কারণ আবহওয়ার পরিবর্তন ।বৃষ্টির সাথে এই পাখিদের জীবনযাত্রা অতপ্রত ভাবে জড়িত । বৃষ্টি কম হলে এদের খাদ্যের সংকট দেখা দেয় । একই সঙ্গে তীব্র গরমও এদের জীবনযাত্রায় প্রভাব ফেলে ।

রায়গঞ্জের বাসিন্দা তথা পশু প্রেমী সংগঠনের সম্পাদক গৌতম তান্তিয়া বলেন,’পরিযায়ী পাখিদের সংখ্যা কমে যাওয়া এক প্রকার চিন্তার বিষয় । ওপেন বিল স্টর্কের মত পাখিরা  শামুক, গুগলি, ছোট মাছ খেয়ে থাকে । গত বছর বৃষ্টি না থাকায় এদের খাদ্য সংকট দেখা দিয়েছিল’ । অন্যদিকে কুলিক পক্ষীনিবাসে পরিযায়ী পাখিদের নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন জীবন বিজ্ঞানের শিক্ষক ডঃ আশিষ দাস । তিনি বলেন, ‘বর্ষা আসতেই পরিযায়ী পাখিদের এক দল এসে প্রথমে ফরেস্ট ঘুরে যায় । তারা ফিরে যেতেই পরিযায়ী পাখির দল পরিস্থিতি বুঝে দলে দলে আসতে শুরু করে’ ।

রায়গঞ্জের ডিভিশনাল ফরেস্ট অফিসার দাওয়া সাংমু শেরপা বলেন, ‘গতবছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পাখির সাংখ্যা কমেছিল । আবাহাওয়ার পরিবর্তনের জেরে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । তবে আমাদের দিক থেকে পাখিদের খাবারের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে ।এবছর বৃষ্টি সঠিক পরিমানে হবে এই আশা করব’ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube