ভোটের আগেই হিংসা ছড়াল কলকাতায় । পোড়ানো হল বিজেপি কর্মীর বাইক । এই ঘটনায় অভিযোগের তির উঠল তৃণমূলের বিরুদ্ধে । বুধবার ঘটনাটি ঘটে বেলগাছিয়ায় ।
বেলগাছিয়া জে কে মিত্র রোডে এক বিজেপি কর্মীর বাইকে আগুন লাগিয়ে দেওয়া ঘটনা প্রকাশ্যে এল । জানা যায় তাপস রায়ের বুথ এজেন্ট ওই কর্মী । অভিযোগের আঙুল তৃণমূলের দিকে । তবে এদিএন্র ঘটনায় ওঠে সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব ।
প্রসঙ্গত জানা যায়, ২০২১ সালেও ভোট পরবর্তী হিংসার শিকার হতে হয় ওই কর্মীকে । তাঁর অভিযোগ, সেই সময় অশান্তির জেরে ৩ মাস বাড়ি ছাড়া ছিলেন ওই কর্মী ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

