‘দেবের কীর্তি’, ঘাটালের তৃণমূল প্রার্থীকে নিয়ে ‘বিস্ফোরক’ তথ্য ফাঁস শুভেন্দুর

কয়েকদিন আগেই প্রকাশ্যে কার্যত হুঁশিয়ারি দিয়েই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ২৩ মে সকাল ৯ টায় দেব সংক্রান্ত কিছু তথ্য ফাঁস করবেন। এরপরই রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছিল। কথামতই আজ নিজের এক্স হ্যান্ডেলে ‘দেবের কীর্তি’ ফাঁস করলেন তিনি। কী আছে সেখানে?

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পোস্টে দুটি ছবি শেয়ার করা হয়েছে। দেখা যাচ্ছে, ২০১৬ সালে আরণ্যক ট্রেডার্স থেকে দু’দফায় ২৫ লক্ষ টাকা অর্থাৎ মোট ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে একটি ডায়রিতে ২৫.১.২০১৭ তারিখ দিয়ে হিসেব লেখা রয়েছে। যার মধ্যে দেব মোবাইল ৭২ হাজার টাকা এবং দেব ঘড়ি ৪ লক্ষ ৬০ হাজার টাকা লেখা আছে (নিউজ টাইম বাংলা এই তথ্যের সত্যতা যাচাই করেনি)

https://twitter.com/SuvenduWB/status/1793484795630223543?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1793484795630223543%7Ctwgr%5E6cf6fa557179f8941f6c05c459836b0be1374116%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Flok-sabha-election-2024%2Fsuvendu-adhikari-dev-war-or-words-on-twitter%2Ftid%2F129808

গরু পাচার মামলায় নাম জড়িয়েছিল অভিনেতা তথা ঘাটালের দু’বারের সাংসদ দীপক অধিকারী (Deepak Adhikari) ওরফে দেবের (Dev)। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে একাধিকবার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED) ও সিবিআই (CBI)। তাঁর বিরুদ্ধে এনামূল হকের সঙ্গে টাকা লেনদেনের অভিযোগ উঠেছিল। এমনকি তাঁর কাছ থেকে নাকি দামি ঘড়ি উপহারও নিয়েছিলেন অভিনেতা। যদিও তারকা সাংসদ বারবার দাবি করেছেন তিনি গরু পাচার মামলায় মূল অভিযুক্ত এনামূলকে চেনেন না।

শুভেন্দুর পোস্টের পরই প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে সরব হয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। দেবকে আক্রমণ করে তিনি বলেন, ‘ দু-আড়াই বছর ধরে বলে আসছিলাম। এই মানুষটির মুখ এবং মুখোশ সম্পূর্ণ আলাদা। যা বলেন তাঁর ঠিক উল্টোটা করেন। তিনি আমাকে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন যদি আমি প্রমাণ করতে পারি যে উনি টাকা নিয়েছেন তাহলে উনি সিনেমা ছেড়ে দেবেন আর যদি না পারি আমাকে রাজনীতি ছাড়তে হবে। আজকে উনি ঠিক করুন কী করবেন।’ ঘাটালে ভোটের দু’দুদিন আগে এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল ছড়িয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube