নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের ঘটনায় এবং ময়নার বাকচায় বিজেপি কর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় এবার অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল জাতীয় নির্বাচন কমিশন । ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে ATR তলব করা হল ।
ভোটের আগেই নন্দীগ্রামে ‘খুন’ হলেন এক বিজেপি কর্মী । এই ঘটনায় আহত হন একাধিক ব্যক্তিও । জানা যায়, রাতের অন্ধকারে অস্ত্র নিয়ে হামলা চালায় কিছু দুষ্কৃতী । এই ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।
অন্যদিকে ভোটের মুখে ফের আক্রান্ত হন এক বিজেপি করমীও । ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে ময়নার বাকচা অঞ্চল । এই প্রসঙ্গে জানা যায়, বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে তাঁকে মারধর করে কিছু দুষ্কৃতী । মারধরে আক্রান্ত হতে হয় বিজেপি কর্মী মধুসূদন রানা সহ তাঁর স্ত্রী ও মেয়েকে । এই ঘটনায় তৃণমূল নেতা মনোরঞ্জন হাজরার বিরুদ্ধে অভিযোগ ওঠে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

