হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের বাদশাহ । বুধবার রাতেই আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি হন শাহরুখ খান । তাঁকে দেখতে হাসপাতালে যান তাঁর স্ত্রী সহ সহকর্মী ও কেকেআরের আরেক কর্ণধার জুহি চাওলা ।
হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় তাঁকে । একই সঙ্গে জানা যায় তাঁর অবস্থা স্থিতিশীল । তবে তারকার নিরাপত্তার কথা মাথায় রেখে হাসপাতাল চত্ত্বরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে ।

প্রসঙ্গত, মঙ্গলবার ছিল আহমেদাবাদে ছিল কেকেআর এবং সানরাইজ়ার্স হায়দ্রাবাদের আইপিএল ম্যাচ । নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি । আহমেদাবাদে পারদ তখন ৪৫ ডিগ্রি । সেই তাপ সহ্য করতে পারেননি শাহরুখ খান । হাসপাতাল সূত্রে খবর ডিহাইড্রেশনে অসুস্থ হয়ে পড়েন তিনি ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

