বাংলাদেশের সাংসদ খুনে এবার পুলিশের হাতে উঠে আসছে আরও তথ্য । প্রাথমিকভাবে পুলিশের অনুমান সাংসদের দেহ টুকরো করা হয় । দেহাংশগুলি বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে বলেও জানা গিয়েছে ।
সূত্রের তথ্য অনুযায়ী জানা যায়, বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে গত ১৩ মে খুন করা হয় । এই খুনের মামলায় পুলিশের প্রাথমিক অনুমান সাংসদকে খুন করে তাঁর দেহ একাধিক টুকরো করা হয় । পরবর্তীতে সেই সকল দেহাংশ বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয় ।
এই মামলায় আরও তথ্য উঠে আসে পুলিশের হাতে । সূত্র মারফৎ আরও খবর, ২ জন ব্যক্তি মৃতদেহের অংশ বিভিন্ন জায়গায় ফেলেছিল । তবে এখনও সেই দুই সন্দেহভাজন ব্যক্তির হদিস মেলেনি । আবাসন থেকে একাধিক প্ল্যাস্টিকের ব্যাগ মিললেও এখনও মেলেনি দেহের খোঁজ ।
ঘটনার তদন্তে নেমে, CCTV ফুটেজ দেখে একজন অ্যাপ ক্যাব চালককে শনাক্ত করে পুলিশ । এরপর আটক করা হয় তাঁকে । জানা যায়, ১৪ তারিখ ওই সংশ্লিষ্ট অ্যাপ ক্যাব করে এক মহিলা পালিয়ে যান ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

