নির্বাচনী বঙ্গে আধিকারিক বদলের নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের !

ভোটের আগে আবার সরানো হল দুই আইএএস অফিসারকে । বদল করা হল উত্তর ২৪ পরগনার আধিকারিক ও অতিরিক্ত জেলাশাসককে । একই সঙ্গে জানিয়ে দেওয়া হল ভোটে ব্যবহার করা যাবে না ২ আধিকারিককে ।

কলকাতা দক্ষিণের ডিইও তথা ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভের ডিরেক্টর এবং জয়েন্ট ল্যান্ড রিফর্মস কমিশনার ২০০৬ ব্যাচের আইএএস অফিসার রশমী কমলকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন । একই সঙ্গে উত্তর ২৪ পরগনার ( বসিরহাট) অতিরিক্ত জেলাশাসক ২০১৫ ব্যাচের আইএস অফিসার দিব্য লঙ্গনাথনকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন । উত্তর চব্বিশ পরগনার(বসিরহাট) নতুন অতিরিক্ত জেলা শাসক তথা রিটার্নিং অফিসার হলেন আকাঙ্ক্ষা ভাস্কর ।

বুধবার দুপুর তিনটের মধ্যে দুই পদের জন্য রাজ্যের চিফ সেক্রেটারির কাছে তিনজনের নামের তালিকা পাঠাতে নির্দেশ দেওয়া হলো জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে । একই সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, এই দুই আধিকারিককে নির্বাচনের সঙ্গে যুক্ত কোন রকম কাজের সঙ্গে রাখা যাবে না বলেও জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube