ষষ্ঠ দফায় নির্বাচন কমিশনের নজরে এল তমলুক আর বিষ্ণুপুর । নির্বাচন কমিশন সূত্রে খবর, এই দুই জায়গায় ভোটের দিন প্রবল অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে । সেই নিয়েই সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করা হচ্ছে ।
ষষ্ঠ দফার ওয়েব কাস্টিং নিয়ে দুপুর ১২ টা থেকে বৈঠক করা হয় । বৈঠক চলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিকদের । এরপর দুপুর ২টো থেকে ষষ্ঠ দফার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ।
ষষ্ঠ দফায় বাহিনী থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি এবং তমলুক ও বিষ্ণুপুরের ক্ষেত্রে কী কী অতিরিক্ত প্রস্তুতি রাখতে হবে সেই নিয়ে হবে আলোচনা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

